যশোরে নগদ টাকা ও মালামাল নিয়ে যুবকের হাত ধরে উধাও গৃহবধূ!

যশোরে নগদ টাকা ও মালামাল নিয়ে যুবকের হাত ধরে উধাও গৃহবধূ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার ফরিদপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে নগদ এক লাখ টাকা ও মূল্যবান মালামাল হাতিয়ে পরিচিত এক যুবকের হাত ধরে গৃহবধূ চম্পট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ৫ আগস্ট সন্ধ্যায় এ স্পর্শকাতর ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে জন্মদাত্রী মা টাকা-পয়সা নিয়ে পরপুরুষের সাথে চলে যাওয়ার পর থেকে তাঁদের পাঁচ বছর বয়সী অবুঝ শিশুকন্যাটি কান্নাকাটি করে মায়ের অপেক্ষায় প্র প্রহর গুনছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী স্বামী ফয়সাল হোসেন অভিযোগ করে জানান, ঘটনার দিন তিনি পেশাগত বা ব্যক্তিগত কাজে ঘরের বাইরে ছিলেন। সেই সুযোগে তাঁর স্ত্রী মিনা খাতুন পূর্বপরিচিত ইমন আলফাজ নামের এক যুবকের সাথে গোপনে ঘর ছাড়েন। কাজ শেষে ফয়সাল বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে আত্নীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে অনুসন্ধানে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী উক্ত যুবকের সাথে পালিয়ে গেছেন।

ফয়সালের আরও অভিযোগ, ঘর ছাড়ার সময় তাঁর স্ত্রী আলমারিতে গচ্ছিত রাখা নগদ ১ লাখ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র সাথে করে নিয়ে গেছেন।

স্ত্রীর সন্ধান লাভ, খোয়া যাওয়া অর্থ উদ্ধার এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বামী ফয়সাল হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *