ঐতিহ্য ও ভূমি রক্ষার সংকল্পে কুয়াকাটায় বর্ণাঢ্য আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঐতিহ্য ও ভূমি রক্ষার সংকল্পে কুয়াকাটায় বর্ণাঢ্য আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) :

“আমাদের ভূমি আমাদের অধিকার, আদিবাসী জীবন ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসুন”—এই দৃপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন গোড়া আমখোলা পাড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ ৯ আগস্ট (রবিবার, ২০২৬) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস’-এর উদ্যোগে আমখোলা পাড়া রাখাইন কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ উপলক্ষে এক বিশেষ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিবসটির সূচনায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আলীপুর-গোড়া আমখোলা পাড়া প্রধান সড়ক ধরে এলাকার বিজয় রামা বৌদ্ধ বিহার এবং সংলগ্ন রাখাইন পল্লীগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় কমিউনিটি সেন্টারে এসে সমবেত হয়।

পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন বিশিষ্ট প্রাণ ও প্রকৃতি গবেষক পাভেল পার্থ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কারিতাসের প্রজেক্ট সমন্বয়কারী জামাল হোসেন, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক অংকোছান, সদস্য মেথুস এবং দৈনিক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা।

আয়োজনে বিভিন্ন রাখাইন পল্লী থেকে আগত শতাধিক রাখাইন নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, একসময় উপকূলের বিস্তীর্ণ বনভূমি কেটে যারা এই অঞ্চলকে বসবাসযোগ্য করে তুলেছিল, আজ নানা প্রতিকূলতায় নিজ জন্মভূমিতেই তারা পরবাসী ও ভূমিহীন হয়ে পড়ছে। ঐতিহ্যবাহী রাখাইন জাতিগোষ্ঠী আজ চরম অস্তিত্ব সংকটে মুখোমুখি।

বক্তারা জোর দিয়ে বলেন, রাখাইনদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও নাগরিক অধিকার টিকিয়ে রাখতে এবং তাদের সামাজিক জীবনমান উন্নয়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য; তা না হলে অদূর ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী সম্প্রদায়টি মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *