জন্মদিনে ভালোবাসায় সিক্ত বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

জন্মদিনে ভালোবাসায় সিক্ত বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম শীর্ষ নীতিনির্ধারক, কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের শুভ জন্মদিন উপলক্ষ্যে ফুলেল অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যশোর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে রাজপথের এই জ্যেষ্ঠ নেত্রীর জন্মলগ্নে তাঁকে পুষ্পস্তবক দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা প্রদানকালে যশোর সদর উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অধ্যাপক নার্গিস বেগমের সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, ত্যাগ ও অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শিক্ষা ক্ষেত্রে ও জাতীয়তাবাদী দল গঠনে তাঁর দিকনির্দেশনামূলক ভূমিকা দলের সর্বস্তরের কর্মীদের অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করেন তাঁরা।

এ সময় নেতৃবৃন্দ শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের উত্তরোত্তর সাফল্য, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন। আগামী দিনের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তাঁর মতো প্রাজ্ঞ ও ত্যাগী নেতৃত্বের উপস্থিতি দল ও দেশের জন্য অত্যন্ত জরুরি বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যশোর সদর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মী ও সহযোদ্ধারা উপস্থিত থেকে প্রিয় নেত্রীকে জন্মদিনের প্রাণঢালা ভালোবাসা ও শুভকামনা জানান।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *