যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে নারীকে কুপিয়ে জখম!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে আদালত থেকে বাড়ি ফেরার পথে এক নারীর রিকশার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলা চালিয়ে ওই নারীর কাছে থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত ওই নারী যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী মো. হারুন বিশ্বাস বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে মণিরামপুরের আলামিন (২৩), অভয়নগরের মুস্তাক বিশ্বাস (৩৩) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারের বিবরণ সূত্রে জানা যায়, পূর্বে দায়েরকৃত একটি চলমান মামলা তুলে নিতে ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে হুমকি ও চাপ দিয়ে আসছিল আসামিরা। তবে মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মঙ্গলবার আদালত থেকে ফেরার পথে শংকরপুর এলাকায় আসামিরা তাঁর রিকশার পথ রোধ করে। এ সময় তাঁকে গালাগাল ও বেধড়ক মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় এবং সাথে থাকা মালামাল লুটে নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *