মেধা ও যোগ্যতাই শেষ কথা : যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগে এসপি’র কড়া হুঁশিয়ারি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর শারীরিক সক্ষমতা যাচাইয়ের তিন দিনব্যাপী কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা থেকে পুলিশ লাইন্স মাঠে শেষ দিনের তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

যশোর জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এদিন দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং—এই তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্ট শুরুর আগে প্রার্থীদের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। যারা এই তিনটি ইভেন্টে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, কেবল তারাই পরবর্তী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

পরীক্ষা চলাকালীন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রার্থীদের মনোবল বৃদ্ধিতে বারবার দিকনির্দেশনা দেন। তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, “সম্পূর্ণ মেধা ও দক্ষতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন করা হবে। সুতরাং কোনো ধরণের দালাল বা প্রতারক চক্রের মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে আর্থিক লেনদেনে জড়িত হবেন না।” তিনি নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার জন্য এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নিয়োগ তদারকি কমিটির সদস্য এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *