কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ১৯ নভেম্বর ২০২৬
মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইনের সভাপতিত্বে এই বৈঠক বসে।
বৈঠকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি অপরাধ দমন, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক নিরাপত্তা এবং নাগরিকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
বিজ্ঞাপন
সভায় উপজেলা ও পৌর বিএনপি, জামায়াতে ইসলামী, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল ও সাধারণ সম্পাদক মোঃ কাশেম আলী সভায় অংশ নেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর পক্ষে উপজেলা আমীর মোঃ আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং সাবেক উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মুহাঃ শরিফুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ শামীম হোসাইন অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা রক্ষায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে করণীয় বিষয়ে মতামত দেন।
সবশেষে কোটচাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ও সামাজিক পক্ষগুলোর পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।

