মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের ভয়াবহতা ও অনাকাঙ্ক্ষিত বিস্তার রোধে স্থানীয় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানকে আরও বেগবান করতে সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে উপজেলা বিএনপি। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা এবং ডোপ টেস্টের মাধ্যমে নিখুঁতভাবে মাদকসেবীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ‘মাদক শনাক্তকরণ কিট’ কেনার লক্ষ্যে কালীগঞ্জ থানা পুলিশকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর হাতে এই আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য হাফিজুর রহমান হাফিজ কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলায় মাদকের অবৈধ ব্যবসা ও সেবন প্রতিরোধে ওসি জুলফিকার আলীর প্রত্যক্ষ নেতৃত্বে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। বিগত এক মাসে মাদক গ্রহণ ও বিক্রির অভিযোগে ৩০ জনেরও বেশি অপরাধীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে তাৎক্ষণিক ডোপ টেস্ট সম্পাদন করে মাদক গ্রহণের সত্যতা নিশ্চিত হওয়ার পর বেশ কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের এই কার্যকর ও প্রশংসনীয় মাদকবিরোধী কার্যক্রমকে নিয়মিত রাখতে বিপুল পরিমাণ ডোপ টেস্ট কিটের জরুরি প্রয়োজনীয়তা দেখা দেয়। পুলিশের এই জনকল্যাণমুখী প্রয়াসকে গতিশীল করতে এগিয়ে আসে উপজেলা বিএনপি। স্থানীয় সচেতন মহলের আশা, এই সহযোগিতার ফলে দ্রুততম সময়ে অধিকসংখ্যক মাদকসেবীকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

এ বিষয়ে সহায়তার অর্থ গ্রহণ শেষে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, কালীগঞ্জ অঞ্চলকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ডোপ টেস্টের মাধ্যমে অপরাধী শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত মামলায় সাজা প্রদান অব্যাহত রয়েছে। এই কার্যক্রমে গতি আনতে ডোপ টেস্ট কিট ক্রয়ে এগিয়ে আসায় তিনি বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, সাবেক ছাত্রদল নেতা জহির হাসান মহনসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *