স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মণিরামপুরে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মো. ইকবাল হোসেন (৩০) ও মো. রমজান গাজী (৩০) নামে দুই যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সাথে আদালতের রায়ে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে নগদ অর্থদণ্ড করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে মণিরামপুর থানা পুলিশের একটি আভিযানিক দল ওই দুই যুবককে গোপন খবরের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
আটককৃত দুই আসামি মো. ইকবাল হোসেন ও মো. রমজান গাজী মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর এলাকার স্থায়ী বাসিন্দা।
আটকের পর আসামিদের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিকতার ভিত্তিতে আসামিদের দোষ স্বীকারোক্তির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত সাজা ও অর্থদণ্ডের আদেশ ঘোষণা করেন।
মণিরামপুর থানা পুলিশ জানায়, মোবাইল কোর্টের দণ্ডাদেশ কার্যকর করার লক্ষ্যে সাজাপ্রাপ্ত দুই আসামিকে প্রয়োজনীয় আইনি নথিপত্রসহ কঠোর পুলিশ পাহারায় শনিবার বিকেলেই যশোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

