১১২ বোতল নেশাজাতীয় ওষুধ ও শাড়ির চালান ভেস্তে দিল ৪৯ বিজিবি

১১২ বোতল নেশাজাতীয় ওষুধ ও শাড়ির চালান ভেস্তে দিল ৪৯ বিজিবি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। বুধবার (২৯ জুলাই) ব্যাটালিয়নের অধীনস্থ পাঁচপীরতলা বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবি’র টহল দল সীমান্তজুড়ে কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে সীমান্তে তল্লাশি চালিয়ে ভারতীয় ১১২ বোতল নিষিদ্ধ ‘WINCEREX COUGH SYRUP’ (নেশাজাতীয় কফ সিরাপ), ৩২টি ভারতীয় নামী শাড়ী, ২ কেজি ফুসকা, ১০টি চকলেট এবং ৫৮টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

৪৯ বিজিবি জানায়, আটককৃত নেশাজাতীয় সিরাপ ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর তরফ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরণের মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *