ভাবীর দায়ের কোপে দেবরের মৃত্যু

ভাবীর দায়ের কোপে দেবরের মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স : তুচ্ছ পারিবারিক বিরোধের জেরে ভাবীর দায়ের কোপে সুমন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমন ওই গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সুমন তাদের বাড়ির পাশে মোটরসাইকেল রাখলে তার চাচাতো ভাই সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগম আপত্তি জানান। এ নিয়ে সুমনের সাথে রুমানার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন সেখান থেকে মোটরসাইকেল সরিয়ে চলে যান। পরে সুমনের মা বিষয়টি নিয়ে রুমানাকে জিজ্ঞাসাবাদ করলে আবারও ঝগড়া বাঁধে। খবর পেয়ে সুমন সেখানে এসে মায়ের সাথে খারাপ আচরণের কারণ জানতে চাইলে রুমানা বেগম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা এনে সুমনের ওপর ঝাঁপিয়ে পড়েন।

দায়ের কোপে সুমনের বুক, হাত ও কপালে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রুমানা বেগম পলাতক রয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুমানার শাশুড়ি বানোয়ারা বেগমকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মূল অভিযুক্ত রুমানাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতীকী-ছবি

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *