স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে পারিবারিক কলহের জের ধরে তানিয়া (৩০) নামে এক গৃহবধূকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর দেবরের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন ভাতুড়িয়া এলাকায় নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
আহত তানিয়া ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারটিতে নানা বিষয় নিয়ে কলহ চলছিল। শনিবার দুপুরে দেবর মো. রহিম (৩২) হঠাৎ নেশাগ্রস্ত অবস্থায় ধারালো ছুরি নিয়ে ভাবি তানিয়ার ওপর চড়াও হয় এবং তাঁর পিঠে সজোরে আঘাত করে। তানিয়ার ডাকচিকিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন। জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রের আঘাতটি গুরুতর হলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে স্থানীয় কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ছবি সংগৃহীত।

