বেজপাড়া থেকে মোটরসাইকেল চুরি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে একটি দামী মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বেজপাড়া রানার অফিস মোড় সংলগ্ন একটি ভাড়া বাসার সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ সামস উদ্দিন (২৬) কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত অভিযোগে জানান, দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনি তাঁর নীল রঙের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটি (রেজি নং-যশোর-ল-১৬-৫২৫১) বাসার সামনে তালাবদ্ধ করে রেখে ঘরে যান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফিরে এসে দেখেন তাঁর প্রিয় বাহনটি আর সেখানে নেই।

চুরি হওয়া মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। এই ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সামস উদ্দিন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শহরের সাধারণ মানুষের দাবি, ভিআইপি সফরের নিরাপত্তার মধ্যেও এমন চুরির ঘটনা সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবাচ্ছে। ফাইল ছবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *