বিমানবন্দরে কোটি টাকার বিদেশি পণ্য আটক

বিমানবন্দরে কোটি টাকার বিদেশি পণ্য আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

বিদেশ থেকে গোপনে দামি সিগারেট, সোনা আর মদ এনে শুল্ক ফাঁকি দেওয়ার সব কৌশল ব্যর্থ করে দিয়েছে কাস্টমস গোয়েন্দারা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই কোটি টাকারও বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ব্যাগেজ এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটের ব্যাগেজ বেল্টে কেউ মালিকানা না দাবি করা তিনটি ব্যাগ পড়ে ছিল। কাস্টমস কর্মকর্তারা সন্দেহবশত ব্যাগগুলো খুলে ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেন। পাশাপাশি অন্য ফ্লাইট থেকে আসা আরও শতাধিক কার্টন সিগারেট আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, পাসপোর্ট জালিয়াতি করে ব্যাগেজ সুবিধার অপব্যবহারের চেষ্টা চালান তাজুল ইসলাম নামের এক দুবাইফেরত যাত্রী। এক মাস আগেই শুল্কমুক্ত সোনা আনার কোটা শেষ করলেও, এবারও তিনি কৌশলে হ্যান্ডব্যাগে ৯৯ গ্রাম সোনা লুকিয়ে এনেছিলেন। কিন্তু কাস্টমসের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি।

সব মিলিয়ে উদ্ধার হওয়া সিগারেট, সোনা, ১১ লিটার বিদেশি মদ ও ক্ষতিকর গৌরি ক্রিমের বাজারমূল্য এবং শুল্ক-কর দাঁড়ায় দুই কোটি ৪ লাখ টাকার বেশি। কাস্টমস অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দর দিয়ে চোরাচালান রুখতে তাদের নজরদারি ও আইনি ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *