বিমানবন্দরে ওমরাহ মোয়াল্লেম স্বর্ণ ও ডলারসহ আটক

স্ফুলিঙ্গ ডেক্স :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ হজের কাফেলার এক মোয়াল্লেমকে বিপুল পরিমাণ স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিমানবন্দরের কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণ ও মুদ্রার মোট বাজার মূল্য প্রায় ৮৩ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত মোয়াল্লেমের নাম মফিদুল ইসলাম (৪৩), তিনি খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা। পুলিশ জানায়, মফিদুল এসভি-৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে ওমরাহ যাত্রীদের সাথে বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মফিদুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

আটকের পর এপিবিএন অফিসে নিয়ে মফিদুলের হাতব্যাগ তল্লাশি করে প্রায় ৪৯৯.১ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা। এছাড়া তার কাছ থেকে ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং নগদ ৮০ হাজার ১১৭ টাকা জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিদুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরের একটি স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে জড়িত। এই স্বর্ণালংকারগুলো বিভিন্ন অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল এবং তিনি মূলত এই সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *