বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট : খুলনা মহানগরীর দৌলতপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় । নিহতরা হলেন নগরীর বয়রা এলাকার বাসিন্দা তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা তানভীর ও লামিয়ার মোটরসাইকেলটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দম্পতি প্রাণ হারান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *