বাঘারপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা : ২ যুবক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার হাগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌরভ ও মিশন মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে যাচ্ছিলেন। হাগড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী দুই যুবক রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।

আহত দুই যুবক বাঘারপাড়া উপজেলার জাফরপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন সৌরভ (২০), পিতা- লিটন হোসেন।, মিশন (২২), পিতা- নায়েব আলী।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজায় অপতৎপরতা চালালে কঠোর জবাব-অভয়নগরে প্রকৌশলী রবিউল ইসলাম

বাগআঁচড়ায় মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যশোর সদর উপজেলা বিএনপির সভা

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে যশোরে বিভাগীয় পদোন্নতি কমিটির সাক্ষাৎকার গ্রহণ

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *