প্রধানমন্ত্রী উপহার পেলো যশোরের সেই শিশু

শহিদ জয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পেল যশোরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসর-এর পরিবার। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে বাড়িতে বিএনপি পরিবারের পক্ষ থেকে আন নাসর ও তার পিতা-মাতার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রী পেয়ে আন নাসর-এর পিতা-মাতা আবেগপ্রবণ হয়ে পড়েন।
গত ২৭এপ্রিল প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে যশোর যান। দুপুরে তিনি যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে গেলে সেখানে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য দাড়িয়ে ছিলেন। ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান,একসাথে ছবি তোলেন ও কিছু সময় অতিবাহিত করেন। এরপর আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে হাজির হন আমরা বিএনপি পরিবারের সদস্যরা।

বাড়িতে গিয়ে আন নাসর ও তার পিতা মাতার হাতে তুলে দেন বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী পেয়ে আন নাসর-এর পিতা সাজেদুর রহমান ও মাতা আফরোজা খানম আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা বলেন, প্রধানমন্ত্রী যশোর থেকে ফিরে তাদের সন্তানের কথা মনে রেখেছেন এবং উপহার সামগ্রী পাঠিয়েছেন,এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রাপ্তি তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন তারা।
আন নাসর-এর পিতা সাজেদুর রহমান ও মাতা আফরোজা খানম প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার পরিবারের দীর্ঘজীবন কামনা করেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *