পেডিয়াট্রিক বিভাগের প্রধান থেকে যমেকের শীর্ষ পদে পদায়ন পেলেন ডা. ফেরদৌস জাহাঙ্গীর

পেডিয়াট্রিক বিভাগের প্রধান থেকে যমেকের শীর্ষ পদে পদায়ন পেলেন ডা. ফেরদৌস জাহাঙ্গীর

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর মেডিকেল কলেজের (যমেক) নতুন অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর। তিনি এতদিন একই মেডিকেল কলেজের পেডিয়াট্রিক (শিশু স্বাস্থ্য) বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গতকাল সোমবার (১০ আগস্ট ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক রাষ্ট্রপতির আদেশক্রম প্রজ্ঞাপনে এ পদায়নের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপনসূত্রে জানা গেছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের উচ্চপদস্থ কর্মকর্তা অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারি নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত অধ্যক্ষকে আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নতুন পদে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এ লক্ষ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণপূর্বক এইচআরএম ডাটাবেজে মুভআউট ও নতুন কর্মস্থলে মুভইন সম্পন্ন করার পাশাপাশি পিডিএস তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের পর তাঁর চূড়ান্ত যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে অবিলম্বে প্রেরণ করতে হবে।

যশোর মেডিকেল কলেজের শীর্ষ পদে একজন দক্ষ ও প্রবীণ চিকিৎসক-শিক্ষক পদায়িত হওয়ায় কলেজের অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *