পুরুষে কোটচাঁদপুর ও নারীতে সদর থানা চ্যাম্পিয়ন

পুরুষে কোটচাঁদপুর ও নারীতে সদর থানা চ্যাম্পিয়ন

রফিক মন্ডল,কোটচাঁদপুর, ঝিনাইদহ :

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলা পুলিশের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সফল সমাপ্তি ঘটেছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঝিনাইদহ পুলিশ লাইন্স মাঠে এক উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা, সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার সর্বমোট ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে ঝিনাইদহ সদর থানা দলকে হারিয়ে কোটচাঁদপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে শৈলকুপা থানা দলকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে ঝিনাইদহ সদর থানা নারী কাবাডি দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান (পিপিএম-সেবা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ফাহিম ফায়সালের সুন্দর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মোসফেকুর রহমানসহ জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ খেলাধুলায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মধ্য দিয়ে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি আরও মজবুত করতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় সম্মাননা স্মারক তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সর্বস্তরের জনগণ, সংবাদকর্মী, কমিউনিটি পুলিশের সদস্য ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *