পুরাতন কসবা বিএনপি কার্যালয়ের পেছনে ফের পরিত্যক্ত ককটেল উদ্ধার

পুরাতন কসবা বিএনপি কার্যালয়ের পেছনে ফের পরিত্যক্ত ককটেল উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের পুরাতন কসবা এলাকায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয়ের ঠিক পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল কার্যালয়ের পেছনের অংশের বটগাছের নিচ থেকে লাল টেপ দিয়ে পেঁচানো ককটেলটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পেছনে বটগাছের গোড়ায় ককটেল সদৃশ একটি সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় সচেতন নাগরিকরা তাত্ক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং পরিত্যক্ত ককটেলটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে যায়।

এর আগে গত ১৪ আগস্ট ২০২৬ সকালে একই বিএনপি কার্যালয়ের ভেতরের অংশ থেকেও আরও একটি ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একই কার্যালয়ের ভেতরে ও পে পেছনে পরপর দুটি ককটেল পাওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, কে বা কারা নাশকতামূলক কিংবা আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ককটেলটি সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আলামত সংগ্রহপূর্বক জড়িতদের শনাক্তে অভিযান এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *