নৌবাহিনীর বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নববধূ ও শিশুসহ নিহত ১৩

নৌবাহিনীর বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নববধূ ও শিশুসহ নিহত ১৩

স্ফুলিঙ্গ ডেক্স ; একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে নববধূ ও শিশুসহ একই পরিবারের ১২ জন সদস্য সহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।  এই দুর্ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যাওলাবুনিয়ায় বেলাই ব্রিজের কাছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানাগেছে। নিহত ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকী  ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে,দ্রুতগতিতে চলাচলের সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু ও নারীসহ ১৩ জনের মৃত্যু হয় ও ১৫জন গুরুতর আহত হন।  খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। লাশ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানায়।

 

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *