নতুনহাট বাজারে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

নতুনহাট বাজারে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল ও দ্রুতগামী অজ্ঞাত এক অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত যুবকেরা হলেন—যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা আজাদের ছেলে শাওন (২৮) এবং হামিদপুর গ্রামের মৃত আবুল বারীর ছেলে মিল্লাদ (২৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত সোয়া ৮টার দিকে শাওন ও মিল্লাদ মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত পরিচয় অ্যাম্বুলেন্সের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের আমনে-সামনে ভয়াবহ সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহীই সড়কে ছিটকে পড়ে মারাত্মক রক্তাত্ত জখম হন। পরবর্তীতে আশপাশের স্থানীয় পথচারীরা তাঁদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে তাঁদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে রাত গভীর হলে উভয়েরই মৃত্যু হয়। খবরটি ছড়িয়ে পড়লে নিহতের নিজ নিজ গ্রামে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় ঘাতক অ্যাম্বুলেন্সটি শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *