নড়াইলে সহায়তার নামে ৪ দিন ঘরে আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ !

নড়াইলে সহায়তার নামে ৪ দিন ঘরে আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ !

নড়াইল প্রতিনিধি

তারিখ: ১২ নভেম্বর ২০২৬

এক তরুণীকে সাহায্যের ছলে ফাঁদে ফেলে চার দিন ধরে বিভিন্ন স্থানে অবরুদ্ধ রেখে সংঘবদ্ধ ধর্ষণের এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে নড়াইল সদর উপজেলায়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিকেলে পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে আসেন ওই তরুণী। সঙ্গে কোনো অর্থ না থাকায় তিনি তাঁর বড় ভাইয়ের এক পরিচিত ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন। অভিযোগ রয়েছে, সাহায্য করার কথা বলে ওই তরুণকে কৌশলে এক যুবকের ফাঁকা বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে তাঁকে জোরপূর্বক জিম্মি করে প্রথম রাতে ধর্ষণ করা হয়। এরপরের দিনগুলোতেও তাঁকে অন্য আরেকটি স্থানে আটকে রেখে দফায় দফায় দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টানা চার দিন বন্দি থাকার পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। একপর্যায়ে গত ৬ নভেম্বর সন্ধ্যার দিকে কৌশলে অপর এক ব্যক্তির মুঠোফোন ব্যবহার করে বড় ভাইকে পুরো কথা জানান তিনি। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে বিভিন্ন সূত্রে সন্ধান চালিয়ে গত ৮ নভেম্বর মধ্যরাতে তাঁকে উদ্ধার করেন।

ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে গত ১০ নভেম্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) ও নূরনবি মোল্যা। এর মধ্যে আদালতে সোপর্দ করা হলে এক আসামি অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া মামলার অপর পলাতক আসামি মো. বিপ্লবকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

নড়াইলে ডিবির পৃথক অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলে উদ্ধারকৃত ৩৬টি হারানো মোবাইল মালিকদের হস্তান্তর করলেন পুলিশ সুপার

নড়াইলের কালিয়ায় ৭৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি জাহিদ গ্রেপ্তার

নড়াইলে ভুয়া অনলাইন পেজ খুলে প্রতারণার বড় চক্রের সন্ধান : ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৪

নড়াইল শহরে প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : জিম্মি করে ৯০ লাখ টাকার মালামাল লুট!

নড়াইলে ৪টি চোরাই ইজিবাইক ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

নড়াইলে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

নড়াইলের নড়াগাতীতে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলের নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *