দেড় লাখ টাকার সুপার স্টার ক্যাবল গায়েব!

দেড় লাখ টাকার সুপার স্টার ক্যাবল গায়েব!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক পরিচয় ও নাম অপব্যবহার করে এক অভিনব প্রতারণার মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ব্র্যান্ডেড বৈদ্যুতিক ক্যাবল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) সকালে জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে ভুক্তভোগী সুপার স্টার ক্যাবলস কোম্পানির প্রতিনিধিরা গণমাধ্যমকর্মীদের কাছে এই চাঞ্চল্যকর জালিয়াতির বিষয়টি প্রকাশ করেন।

ক্যাবল কোম্পানির প্রতিনিধিরা জানান, কয়েকদিন আগে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্টাফ দাবি করে ‘ইকবাল’ নামে মোবাইল ফোনে তাদের কাছে বড় অঙ্কের ক্যাবল সরবরাহের একটি অর্ডার দেন। মালামাল সরবরাহের দিন আজ সকালে ওই কথিত কর্মকর্তা ফোনে জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাঁর কেয়ারটেকার ‘রতন’ মালামালগুলো বুঝে নেবেন। একই সাথে ক্যাবলের পুরো বিলের টাকা নেওয়ার জন্য কোম্পানির প্রতিনিধিদের পাশেই অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে যাওয়ার অনুরোধ করেন।

সরল বিশ্বাসে কোম্পানির প্রতিনিধিরা বিলের টাকা তুলতে লাইফ কেয়ার হাসপাতালে যান। তবে সেখানে গিয়ে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ‘ইকবাল’ নামের কোনো কর্মকর্তা বা কর্মচারী ওই হাসপাতালে কর্মরত নেই। এই সুযোগে, জরুরি বিভাগের সামনে প্রতারক চক্রের ওত পেতে থাকা এক সহযোগী সুকৌশলে অর্ডার করা সুপার স্টার ক্যাবলসের ৩২ কয়েল তার ভ্যানে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গায়েব হওয়া এই বৈদ্যুতিক তারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৭ হাজার ৮৩৫ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টাকা না পেয়ে দ্রুত জরুরি বিভাগের সামনে ফিরে এসে মালামাল গায়েব হওয়ার বিষয়টি টের পান কোম্পানির প্রতিনিধিরা। তারা বুঝতে পারেন যে, যশোর জেনারেল হাসপাতালের ভুয়া পরিচয় ব্যবহার করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের সাথে এই প্রতারণা করা হয়েছে। এই অর্থ ও মালামাল আত্মসাতের বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে এমন অভিনব চুরির ঘটনায় অন্যান্য সরবরাহকারীদের মধ্যেও চরম উদ্বেগ দেখা দিয়েছে।

ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *