থানা থেকে রিমান্ডের নারী আসামি মিতু ছদ্মবেশে চম্পট!

থানা থেকে রিমান্ডের নারী আসামি মিতু ছদ্মবেশে চম্পট!

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার নামের এক নারী আসামি কৌশলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে থানার ফটকের তালা খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সটকে পড়েন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামি মিতু আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ডের মেয়াদ শেষে বৃহস্পতিবার দুপুরেই তাঁকে পুনরায় আদালতে সোপর্দ করার কথা ছিল। কিন্তু তার আগেই সকালে থানার ফটক খুলে রহস্যজনকভাবে চম্পট দেন তিনি।

ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ম অনুযায়ী নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এই শিথিলতা ও সুযোগকে কাজে লাগিয়ে আসামি মিতু অত্যন্ত কৌশলে থানা থেকে পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক আসামি মিতু আক্তারকে পুনরায় গ্রেফতার করতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে তল্লাশি ও জোর তৎপরতা শুরু করেছে পুলিশ।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিত্ব ছাড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরুরি অবতরণের পর ঢাকায় রোগীর মৃত্যু

শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী : ধূমপানের অপরাধে সহযোগী অধ্যাপক বরখাস্ত

দ্রুতই বিএসএফের হাত থেকে ফিরছেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত : বিজিবি পরিচালক

চাকরিতে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

বিমানবন্দর থেকে রেলপথ : কাস্টমস গোয়েন্দাদের হাতে ধরা পড়ল চোরাচালানের অভিনব নেটওয়ার্ক

ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে সহযোগী ছিনতাইকারী খুন !

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *