শার্শায় পরিত্যক্ত অবস্থায় ইতালিয়ান পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ইতালিয়ান পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সীমান্তঘেঁষা শার্শা উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর একটি চৌকস টহল দল শার্শা উপজেলার অগ্রভুলট দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৬.৭ মিমি পরিমাপের ১টি আগ্নেয়াস্ত্র (যার গায়ে ‘মেড ইন ইতালি’ খোদাই করা রয়েছে) এবং ১টি ম্যাগাজিন জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত বিদেশি অস্ত্র ও ম্যাগাজিনের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। জব্দকৃত এই অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনি পদক্ষেপের অংশ হিসেবে শার্শা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

ঝিকরগাছায় জামায়াতের ‘ঐতিহাসিক যুব ম্যারাথন’ অনুষ্ঠিত

যশোরে কুলাঙ্গার ছেলের ৬ মাসের কারাদণ্ড

যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

ছয় দফা দাবিতে ফের আন্দোলনে যশোরবাসী : ২৬ অক্টোবর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ

১ কেজির হেরোইন মামলায় শার্শার বিতর্কিত মহি বাবুর যাবজ্জীবন

রাইটস যশোর'র উদ্যোগে সারভাইভার লিডারদের লার্নিং শেয়ারিং ও সমন্বয় সভা অনুষ্টিত

মণিরামপুরের ডা. রাফসান জানি শ্যালিকা ধর্ষণ মামলা থেকে খালাস

বলরামপুরে চার বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টা : মামলার পর পলাতক প্রতিবেশী সোহাগ

দুর্গাপূজায় যশোর ও নড়াইলে অপপ্রয়াস রুখতে কঠোর এসআরবি-৬

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *