তেল নেই বলে পাম্প বন্ধ,অভিযানে মিলল হাজার হাজার লিটার জ্বালানি!

স্ফুলিঙ্গ ডেক্স :

ফরিদপুরে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ রাখা দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা পর্যায়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুর এলাকার ‘হোসেন ফিলিং স্টেশনে’ অভিযান চালানো হয়। অভিযানে পাম্পটি বন্ধ পাওয়া গেলেও তল্লাশি চালিয়ে ২৮ হাজার লিটার তেলের মজুত পাওয়া যায়। এর মধ্যে ৭ হাজার লিটার পেট্রোল, সাড়ে ৬ হাজার লিটার অকটেন এবং সাড়ে ১৪ হাজার লিটার ডিজেল ছিল। মজুতদারির অপরাধে পাম্পের ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই মহাসড়কের ‘রয়েল ফিলিং স্টেশনে’ অভিযান চালিয়ে আরও ২৫ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। যার মধ্যে সাড়ে ৩ হাজার লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন ও ১৯ হাজার লিটার ডিজেল ছিল। যান্ত্রিক ত্রুটির অজুহাতে ক্ষমা প্রার্থনা করায় এই পাম্পটিকে অর্থদণ্ড না দিলেও তাৎক্ষণিকভাবে ভোক্তাদের মাঝে তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে এই অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, দীপ্ত চক্রবর্তী ও সাকিব রহমান আকাশ। ইউএনও জানান, বাজারে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বর্তমানে পাম্পগুলো থেকে স্বাভাবিকভাবে তেল বিক্রি শুরু হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *