তেলের ওয়াগন ছিটকে পড়ল জমিতে

স্ফুলিঙ্গ ডেক্স :

হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ এক দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে একটি তেলবাহী ট্রেন। এতে করে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট অভিমুখে যাওয়ার পথে তেলবাহী ট্রেনটির ৪টি বড় ট্যাংকি (ওয়াগন) এবং একটি গার্ড ব্রেক বিকট শব্দে লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি ছিন্নভিন্ন হয়ে রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে যাওয়ায় রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী ট্রেনকে (রিলিফ ট্রেন) খবর দেওয়া হয়েছে। রেলওয়ে প্রকৌশল বিভাগ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেল যোগাযোগ আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসা বিভিন্ন আন্তঃনগর ট্রেনের শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ করে রেললাইন মেরামত করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *