টাকা না পেয়ে অভিমানে স্ত্রীর আত্মহনন

টাকা না পেয়ে অভিমানে স্ত্রীর আত্মহনন

স্ফুলিঙ্গ ডেক্স : অসুস্থ ভাইকে দেখতে যাওয়ার জন্য স্বামীর কাছে ৫ হাজার টাকা চেয়েছিলেন স্ত্রী। কিন্তু সেই টাকা তাৎক্ষণিক জোগাড় না হওয়ায় ক্ষোভ আর অভিমানে নিজের জীবন প্রদীপ নিভিয়ে দিলেন এক গৃহবধূ। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহতের নাম দিপালী শর্মা (৪৩), যিনি ওই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সেলুনকর্মী শ্রী পরেশ চন্দ্র শর্মার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দিপালী তার অসুস্থ ভাইকে দেখার জন্য স্বামীর কাছে ৫ হাজার টাকা দাবি করেন। পেশায় নাপিত পরেশ চন্দ্র শর্মা এত টাকা হুট করে দিতে না পেরে পরদিন ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু জেদের বশে দিপালী বাড়িতে থাকা এক হাজার ইট বিক্রি করে টাকা জোগাড়ের প্রস্তাব দেন। এই নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে পরেশ কর্মস্থলে চলে গেলে দিপালী নিজের শোবার ঘরের কার্নিশের সাথে গলায় ফাঁস দেন।

পরে খবর পেয়ে স্বামী দ্রুত বাড়িতে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঠাকুরগাঁও সদর থানায় এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সামান্য টাকার জন্য এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি-সংগৃহীত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *