টাকার দাবিতে নারীসহ ২ জনকে ৩ দিন জিম্মি : ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

টাকার দাবিতে নারীসহ ২ জনকে ৩ দিন জিম্মি : ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

রফিক মন্ডল (কোটচাঁদপুর, ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাভেলস ব্যবসার লেনদেনের অজুহাতে ফরিদপুর থেকে ডেকে এনে এক ব্যক্তি ও এক তরুণীকে ৩ দিন যাবত কোচিং সেন্টারের কক্ষে জিম্মি করে রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

আটকে রেখে তাঁদের কাছে ২০ লাখ টাকা ও পাসপোর্ট দাবি করা হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দরজার তালা ভেঙে অবরুদ্ধ দুজনকে উদ্ধার করেছে।

উদ্ধারকৃতরা হলেন—ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা সেলিম মোল্লা (৩৮) এবং কোতোয়ালি থানার ভোজনডাঙ্গা এলাকার সুমাইয়া আক্তার (২০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, ট্রাভেলস ব্যবসার অংশীদার কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. প্রিন্স হোসেন (৩২) ও মহেশপুর উপজেলার পরানপুর এলাকার মো. লিটন হোসেনের (২৮) ব্যবসায়িক আমন্ত্রণে গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সেলিম ও সুমাইয়া কোটচাঁদপুরে পৌঁছান।

অভিযোগে প্রকাশ, কোটচাঁদপুরে পৌঁছানোর পরপরই প্রিন্স ও লিটন পূর্ব ব্যবসায়িক পাওনার দোহাই দিয়ে সেলিমের কাছে এককালীন ২০ লাখ নগদ টাকা এবং সঙ্গে থাকা পাসপোর্ট হস্তান্তরের চাপ দেন। দাবিকৃত টাকা ও পাসপোর্ট দিতে অসম্মতি জানালে তাঁদের বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘মাহবু মার্কেট’-এর ৩য় তলায় অবস্থিত একটি কোচিং সেন্টারের নির্জন কক্ষে জোরপূর্বক তালাবন্ধ করে রাখা হয়।

অভিযোগে আরও জানা যায়, কাজী মোজাম্মেল হক (৪০) নামের স্থানীয় এক ব্যক্তির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন তাঁদের খাবার ও আলো-বাতাসহীন সেই কক্ষে অবরুদ্ধ রাখা হয়েছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) ভোরের দিকে গোপন সুযোগে জিম্মিদশার তথ্য জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ জানানো হলে কোটচাঁদপুর থানা পুলিশ দ্রুত সক্রিয় হয়। ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ আভিযানিক দল নিয়ে মাহবু মার্কেটে অভিযান চালায় এবং কোচিং সেন্টারের দরজার তালা ভেঙে অবরুদ্ধ সেলিম ও সুমাইয়া আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ৩ দিন আটকে রেখে অর্থ ও পাসপোর্ট দাবি করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উদ্ধার হওয়া দুজন বর্তমানে কোটচাঁদপুর থানা পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছেন। ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *