ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে বসতঘরে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে ঝিনাইদহ সদরে ৫২ বছর বয়সী এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মোতলেব মন্ডল পশ্চিম গোপিনাথপুর এলাকার বাসিন্দা এবং পরিবারের পক্ষ থেকে মামলা করার পর পালিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল শিশুটি। পথে অভিযুক্ত মোতলেব মন্ডল মালটা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং বসতঘরে শরীরের সংবেদনশীল স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একপর্যায়ে কান্না করতে করতে শিশুটি অভিযুক্তের বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি পরিবারের লোকজন জানতে পারলে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর ঝিনাইদহ সদর থানার বেতাই ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই দিন বিকেল ৫টার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোতলেব মন্ডলকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযুক্তকে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মধ্যরাতে যশোরের পোস্ট অফিসপাড়ায় ককটেল হামলা

যশোরের চাঁচড়ায় কুপিয়ে স্ত্রীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন : অভিযুক্ত স্বামী

কালীগঞ্জে প্রসূতি বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতি : অ্যাম্বুলেন্সেই জন্ম নেওয়া শিশুর মৃত্যু

বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি আজগর গ্রেফতার

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত : আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭৬১

কেশবপুরে সাংবাদিককে থানায় হস্তান্তর ও মব সৃষ্টির অভিযোগ : প্রতিবাদ যশোর সাংবাদিক ইউনিয়নের

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও পদায়ন

সাদা পোশাকে তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

ঝিকরগাছার সাবেক মেয়র জামাল ও তাঁর ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *