ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা । আজ বৃহস্পতিবার (২৫জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী এলাকার ভুক্তভোগীরা এই কর্মসূচির আয়োজন করে ।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেয় । ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ভুক্তভোগী ডা.মিজানুর, জিয়া, বিল্লাল, হাবিব, মুসা, চানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।

সেসময় বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ প্রকল্পে বিষয়খালী এলাকায় যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার সঠিক মুল্যে দেওয়া হচ্ছে না । জমির দাম ৪ লাখ টাকা শতক হলেও সেই জমির দাম দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা । এমনভাবে ওই এলাকার ২ শতাধিক জমির মালিক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে । তাই জমির সঠিক মুল্যে দেওয়ার দাবী জানান বক্তারা। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *