ছোট ভাইয়ের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের !

স্ফুলিঙ্গ ডেক্স :

মানিকগঞ্জের সিংগাইরে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসা করতে বসা সালিশি বৈঠকে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নজরুল খন্দকার (৬০) নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নজরুল খন্দকার ও অভিযুক্ত ওয়াহিদ খন্দকার (৪০) ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে শুক্রবার বিকেলে স্থানীয় মুরুব্বিদের নিয়ে একটি সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ছোট ভাই ওয়াহিদ ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে বড় ভাই নজরুল ও তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। হামলাকারীরা তাঁদের মাথায় উপর্যুপরি কিলঘুষি ও ইট দিয়ে আঘাত করলে বাবা-ছেলে দুজনেই গুরুতর জখম হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহতদের দ্রুত উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নজরুলের অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই ওয়াহিদ খন্দকার পলাতক রয়েছেন।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *