চৌরাস্তায় সাতক্ষীরা-৪ আসনের এমপির পদত্যাগ দাবি ও কুশপুত্তলিকা দাহ

চৌরাস্তায় সাতক্ষীরা-৪ আসনের এমপির পদত্যাগ দাবি ও কুশপুত্তলিকা দাহ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত নারী কেলেঙ্কারির অভিযোগের প্রতিবাদে যশোরে ‘সচেতন নারী সমাজ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট এমপির কুশপুত্তলিকাও দাহ করা হয়।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত যশোর শহরের থানা চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
যশোর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রাশেদা বেগম, সহ-সভাপতি হাসিনা আক্তার, যশোর নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদক সাবিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া খাতুন মুক্তাসহ জেলা ও নগর মহিলা দলের নেতৃবৃন্দ এবং সচেতন নারী সমাজের সদস্যরা।
সমাবেশে বক্তারা সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় তারা নারী নির্যাতনের বিচার ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।ছবি সংগৃহীত।
আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *