চৌগাছা (যশোর) প্রতিবেদক:
যশোরের চৌগাছায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকলাজ হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে উপজেলার আফরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই আব্দুর রহমান শান্ত সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৩টা ৫৫ মিনিটে চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় সংলগ্ন আতিয়ার রহমানের বাড়ির দক্ষিণ পাশের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. ইকলাজ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বাড়ি বাঘারপাড়া থানার তেলিধান্যপুড়া গ্রামে। তার পিতার নাম মো. আজগর আলী মণ্ডল।
বিজ্ঞাপন
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ছবি সংগৃহীত।

