চৌগাছায় ভূঁইফোড় অনলাইন ও ফেসবুক পেজ খুলে হয়রানি

চৌগাছায় ভূঁইফোড় অনলাইন ও ফেসবুক পেজ খুলে হয়রানি

স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় কথিত সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক নেতারা চৌগাছার ইউএনও ফারজানা ইসলামের কাছে আবেদনটি জমা দেন। এসময় সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আবু জাফর, মুকুরুল ইসলাম মিন্টু, আজিজুর রহমান, শওকত আলী, খান টিপু সুলতান, ইমাম হোসেন সাগরসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আবেদনে অভিযোগ করা হয়, অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু ব্যক্তি ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছেন। একই সঙ্গে ক্যামেরা, মাইক্রোফোন ও কথিত পরিচয়পত্র ব্যবহার করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করার অভিযোগও করা হয়েছে।
সাংবাদিক নেতারা বলেন,এধরনের কর্মকাণ্ডের কারণে পেশাদার সাংবাদিকরা বিব্রত হচ্ছেন এবং সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। চৌগাছার তিনটি সাংবাদিক সংগঠন যৌথভাবে বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে।
তারা অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  ছবি সংগৃহীত।
আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *