চৌগাছায় নির্মাণাধীন ভবনে মাটি ধসে শ্রমিক নিহত

চৌগাছায় নির্মাণাধীন ভবনে মাটি ধসে শ্রমিক নিহত


স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছার গধাধরপুর গ্রামে নির্মানাধীন একটি ভবনের পাইলিং কাজের সময় মাটি ধসে আজিজুর রহমান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার ৯নং স্বরূপদাহ ইউনিয়নের গধাধরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ওই গ্রামের চতুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সকাল প্রায় সাড়ে বারোটার দিকে নির্মাণাধীন একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাইলিং কাজ করছিলেন আজিজুর রহমান। এ সময় হঠাৎ উপর থেকে মাটি ধসে পড়ে তিনি নিচে চাপা পড়েন।
পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

এ প্রসঙ্গে যশোর কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,এ ঘটনায় থানায় একটি সাধারন অপমৃত্যু মামলা হয়েছে।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *