চৌগাছায় জলবায়ু সহনশীল প্রকল্পে সাড়ে ৯ শত নারীর মাঝে ফলদ ও ওষধি চারা বিতরণ

চৌগাছায় জলবায়ু সহনশীল প্রকল্পে সাড়ে ৯ শত নারীর মাঝে ফলদ ও ওষধি চারা বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছায় জলবায়ু বান্ধব পরিবেশ সৃষ্টি ও পারিবারিক পুষ্টি চাহিদাপূরণের লক্ষ্যে সাড়ে ৯ শতাধিক নারী সমবায়ীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ওষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)-এর বাস্তবায়নে ‘জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এই চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলার হাজরাখানা বলুহ দেওয়ান দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মাদরাসা মাঠে একটি দেশী নিম ও একটি কদবেল গাছের চারা রোপণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, আরআরএফ-এর সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকাল পার্সন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল, প্রকল্পের সমন্বয়কারী আব্দুল মান্নান এবং চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর।

আয়োজক সংস্থা জানায়, প্রকল্পটির আওতায় চৌগাছা উপজেলার ৯টি সমবায় সমিতির মোট ৯২৫ জন নারী সদস্যের প্রত্যেকের হাতে চারটি করে চারা তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে একটি করে কদবেল, থাই পিংক পেয়ারা, নিম ও থাই সফেদা গাছের চারা অন্তর্ভুক্ত ছিল। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রামীণ নারীদের পুষ্টি নিশ্চিত ও আর্থসামাজিক সমৃদ্ধি আসবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *