চুড়িপট্টি থেকে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা ভুট্টো আটক

চুড়িপট্টি থেকে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা ভুট্টো আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের ব্যস্ততম চুড়িপট্টি এলাকা থেকে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ হাসানুর রহমান ভুট্টোকে (৫৪) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সন্ধ্যার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত শেখ হাসানুর রহমান ভুট্টো যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা শেখ আবদার রহমান ও লতিফুন্নেসার পুত্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে যশোর শহর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ওই মিছিলে শেখ হাসানুর রহমান ভুট্টো সামনে থেকে সক্রিয় নেতৃত্ব দেন।

ঝটিকা মিছিলে অংশগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি বাড়িয়ে শহরের চুড়িপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে জালে তোলে।

গ্রেপ্তারের পর পরই শেখ হাসানুর রহমান ভুট্টোকে যশোর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া নাশকতার মামলার ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও বিচারিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *