চা দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সোনামিয়া (৩৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে। তিনি খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সোনামিয়া নিজের চায়ের দোকানে বসে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে করে মাস্ক ও হেলমেট পরিহিত তিন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে পড়ে। তারা সোনামিয়াকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে সোনামিয়া দৌঁড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে গিয়ে তাকে পুনরায় কুপিয়ে জখম করে চলে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খালিশপুর ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *