চশমার দোকানের আড়ালে ইয়াবা বাণিজ্য!

চশমার দোকানের আড়ালে ইয়াবা বাণিজ্য!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের কেশবপুর পৌরসভাধীন হাসপাতাল রোডের একটি চশমার (অপটিক্যাল) দোকানের আড়ালে গোপনে মাদক বিক্রির সময় বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মো: শাহিন (৩৪) নামে এক যুবককে আটক করেছে কেশবপুর থানা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কেশবপুর থানা পুলিশের পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আসামি মো: শাহিন গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী গ্রামের মো: আজগর আলীর ছেলে। তিনি বর্তমানে কেশবপুর উপজেলার বুড়িহাটি এলাকায় মৃত সিদ্দিক গাজীর ছেলে জুয়েল রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভাধীন গাজীর মোড় থেকে হাসপাতাল রোডস্থ ‘আমিন অপটিক্যাল’ নামের একটি চশমার দোকানে অবৈধ মাদকদ্রব্য লেনদেন হচ্ছে—এমন একটি সুনির্দিষ্ট গোপন তথ্য পায় পুলিশ। খবর পেয়ে কেশবপুর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মোকলেচুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে দ্রুত সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই অপটিক্যাল দোকানের ভেতর থেকে চতুরতার সাথে মাদক বিক্রির সময় মো: শাহিনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজত হতে মোট ২০০ (দুই শত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে কেশবপুর থানা পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *