স্ফুলিঙ্গ রিপোর্ট :
সিভিল সার্জন কার্যালয়, যশোর কর্তৃক প্রকাশিত গত ৯ অক্টোবর ২০২৬ তারিখের ডেঙ্গু রোগীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলায় ডেঙ্গুর সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় সর্বমোট ১৭০৫ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫২৪ জন রোগী এবং চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত সর্বমোট ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় সর্বোচ্চ ৬৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে সেখানে ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া বাঘারপাড়ায় ১৮৯ জন, চৌগাছায় ৩৩ জন, ঝিকরগাছায় ৬২ জন, কেশবপুরে ২০৬ জন, মণিরামপুরে ১০৪ জন, এবং শার্শায় ১৮০ জন রোগী আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সর্বমোট ৩৩৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে ৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর জেলার বিভিন্ন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মোট ৩৮ জন রোগীকে অন্যান্য স্থানে রেফার্ড করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক ও সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার স্বাক্ষরে এই নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনটি প্রকাশিত হয়। ফাইল ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

