কোটচাঁদপুরের হাসপাতাল সড়কের বেহাল দশায়!

কোটচাঁদপুরের হাসপাতাল সড়কের বেহাল দশায়!

রফিক মন্ডল,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের বর্তমান চলাচল পরিস্থিতি নিয়ে তারা প্রতিদিন তীব্র ভোগান্তির আশঙ্কা করছেন এবং দ্রুত এর সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে হাজারো মানুষ যাতায়াত করেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে হাসপাতালগামী রোগী ও তাদের স্বজনদের জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ায় রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে মারাত্মক ও বাড়তি দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। পাশাপাশি সাধারণ পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের চলাচলেও প্রতিনিয়ত বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সরেজমিন সড়কটি পরিদর্শন করে এর বর্তমান বেহাল দশা যাচাই করে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কারকাজের মাধ্যমে সড়কটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।  যাতে সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ লাঘব হয়। জনগুরুত্বপূর্ণ এই বলুহর বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল পর্যন্ত সড়কটির সংস্কারকাজ কবে নাগাদ শুরু হবে, সেই প্রশ্ন রেখে সংশ্লিষ্ট মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *