স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় লাউজানী আল-হেলালা কমপ্লেক্সে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং উপজেলা সেক্রেটারি ও গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম, কাজী রেজাউল করিম, পৌর সেক্রেটারি মো. মনিরুজ্জামান সুমন, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ইউসুফ আলী, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব হোসাইন, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মিজানুর রহমান, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. জিয়াউল হক, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুজাহিদুল ইসলাম, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শফিকুর রহমান এবং বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মো. হাবিব কায়সার। অনুষ্ঠানে পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের সভাপতিগণ, কাউন্সিলর পদপ্রার্থী এবং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থীসহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভার প্রধান অতিথি অধ্যাপক জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গণসংযোগ কার্যক্রম আরও বহুগুণ বৃদ্ধি করার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবায় নিয়োজিত থাকার এবং সমাজকল্যাণমূলক কাজে নিজেদের আরও সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ছবি সংগৃহীত।
