খুলনায় ১৫ বোতল নিষিদ্ধ ডাব্লু ইনসারেক্সসহ যশোর তরফ নওয়াপাড়ার সজিব আটক

নিজস্ব প্রতিবেদক:

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক অভিযানে ১৫ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত ‘ডাব্লু ইনসারেক্স’ (WINCEREX) সিরাপসহ মো. আলিমুদ্দীন হোসেন সজিব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে হরিণটানা থানার একটি চৌকস টিম কৈয়া বাজারস্থ বিল্লাল ভলকানাইজিং-এর সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে আলিমুদ্দীন হোসেন সজিবকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে ১৫ বোতল আমদানি নিষিদ্ধ ডাব্লু ইনসারেক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলিমুদ্দীন হোসেন সজিব সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের মৃত ফটিক গাজীর ছেলে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার নওয়াপাড়া (তরফ নওয়াপাড়া) এলাকার মিলন মেম্বারের বাড়ির পাশে বসবাস করে আসছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ঘটনায় হরিণটানা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(খ) ধারায় একটি মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *