“খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে : সাংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এডভোকেট নিতাই রায় চৌধুরী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী থেকে নির্বিষ খালি পর্যন্ত খাল খনন কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করতে আসেন। এ উপলক্ষে আজ ৯ মে শনিবার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক মন্ত্রী বলেন, “খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে।” তিনি আরও জানান, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষিকাজ এবং পানি নিষ্কাশনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। খাল খনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, মাছ চাষের সুযোগ সৃষ্টি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ খাল খনন কর্মসূচিকে এলাকাবাসী উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *