খাজুরায় ১০ পিস ইয়াবাসহ কুয়াশা ও জসিম আটক

খাজুরায় ১০ পিস ইয়াবাসহ কুয়াশা ও জসিম আটক

বাঘারপাড়া প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাট্যাবলেটসহ দুই স্থানীয় মাদক কারবারিকে আটক করেছে খাজুরা পুলিশ ক্যাম্পের একটি চৌকস দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিরা হলেন— বাঘারপাড়া উপজেলার হলদা গ্রামের বাসিন্দা শহিদুল লস্করের ছেলে মো. আবেদুর রহমান ওরফে কুয়াশা (২০) এবং একই এলাকার কাশেম মোল্যার ছেলে মো. জসিম মোল্যা (২২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাম্প পুলিশ সূত্রে প্রকাশ, গত শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই ফিরোজ হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় এএসআই আশিকুর রহমান, এএসআই মিজানুর ও এএসআই রোকনুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার খালিয়া এলাকায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের ধরে ফেলে। পরবর্তীতে তাঁদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবাট্যাবলেট জব্দ করা হয়।

ঘটনার বিস্তারিত নিশ্চিত করে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আসামিদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এ ধরনের পুলিশি অভিযান আগামীতেও কঠোরভাবে বজায় থাকবে বলে তিনি ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *