রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদকদ্রব্যসহ হাসান (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
আজ শনিবার (১ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার সলেমানপুর গ্রামের ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসান ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক মজুদ রেখে কেনাবেচা চলছিল—এমন গোপন খবরের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস দল সলেমানপুর গ্রামে অভিযান চালায়। পরে হাসানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর লুকিয়ে রাখা ৭১ বোতল ‘এসকুল’ (ESKUF) এবং ৫৭ বোতল ‘উইনসেরেক্স’ (WINCEREX) কোডিনযুক্ত সিরাপসহ সর্বমোট ১২৮ বোতল মাদক উদ্ধার করা হয়।
অভিযান শেষে জব্দকৃত আলামতসহ আটক হাসানকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ছবি সংগৃহীত।


