কোটচাঁদপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রফিক মন্ডল নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর |

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইমাম পরিষদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার উন্নয়ন এবং আলেম-ওলামাদের সম্মান রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।
কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মো. মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, তিনি সুস্থ সমাজ গঠনে ইমামদের গুরুত্ব ভূমিকা তুলে ধরেন এবং সমাজের মানুষদেরকে ইসলামের মূল্যবোধে উদ্ভাসিত করার জন্য ইমামদের ভূমিকা তুলে ধরেন।
কোটচাঁদপুর বড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. নুরুন্নবী আশিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেইন বাসস্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খালিদ হাসান বিন শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জনাব এনামুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কোটচাঁদপুর,
জনাব মো. আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি), কোটচাঁদপুর মডেল থানা।জনাব অধ্যাপক আব্দুর রাজ্জাক, সভাপতি, উপজেলা বিএনপি,জনাব এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, সভাপতি, পৌর বিএনপি,জনাব মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী,মাওলানা আক্তারুজ্জামান সভাপতি মাসলিসুল মুফাসসরিন ঝিনাইদহ,,জনাব মো. মফিজুর রহমান, প্রধান শিক্ষক, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়,জনাব মো. রেজাউল ইসলাম, সভাপতি, মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে ইমাম পরিষদের সভাপতির দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *