কুপিয়ে ও পিটিয়ে জখমের পর মায়ের সোনার চেইন ছিনতাই!

কুপিয়ে ও পিটিয়ে জখমের পর মায়ের সোনার চেইন ছিনতাই!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে ভিটেমাটি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গর্ভধারিণী বৃদ্ধা মাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার নৃশংস অভিযোগ উঠেছে নিজ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধ মা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগকারী ফরিদা বেগম (৬০) উক্ত গ্রামের মৃত মনজেল হকের স্ত্রী। গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সন্ধ্যায় তিনি বাদী হয়ে ঝিকরগাছা থানায় ছেলে শাহিনুর রহমান (৩৫) ও পুত্রবধূ ময়না খাতুনের (৩০) বিরুদ্ধে এই লিখিত আবেদন জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ছেলে শাহিনুর ও পুত্রবধূ ময়না দীর্ঘদিন ধরে ফরিদা বেগমকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার দিকে পারিবারিক কথাকাটাকাটির একপর্যায়ে পুত্রবধূর উসকানিতে ছেলে শাহিনুর হাতে কুড়াল নিয়ে মায়ের বসতঘরে চড়াও হয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ফরিদা বেগম এর প্রতিবাদ করলে ছেলে হাতে থাকা কুড়ালের কাঠের আছাড় দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে শরীর থেঁতলিয়ে মারাত্মক জখম করে। এ সময় পুত্রবধূ ময়না খাতুনও তাকে এলোপাতাড়ি লাথি-ঘুষি মেরে শারীরিক নিগ্রহ করে।

অভিযোগে ভুক্তভোগী মা আরও দাবি করেন, মারধরের সুযোগে তার গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের (যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা) একটি সোনার চেইন ছিনিয়ে নেন পুত্রবধূ ময়না।

পরবর্তীতে বৃদ্ধার আর্তচিৎকারে স্থানীয় মিতা খাতুন ও নাজমা খাতুনসহ আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় গিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছেলে শাহিনুর রহমান তার মাকে মারপিটের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার কর্মকর্তা অর্পণা বিশ্বাস জানান, বৃদ্ধ মায়ের লিখিত অভিযোগটি পাওয়ার পরপরই আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সরজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সম্প্রীতি ও ঐক্যের বারতায় যশোরে জন্মাষ্টমী পালনের ঘোষণা পূজা উদযাপন পরিষদের

কেন্দ্রে অনুমোদিত এইচ ড্যাব যশোর জেলা শাখা, নেতৃত্বে ডা. কাজী আজম ও ডা. রতন

যবিপ্রবিতে সফলভাবে সম্পন্ন আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা

যশোরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে 'যশোর রিপোর্টার্স ইউনিটি'র আত্মপ্রকাশ

সার-ডিজেল সংকট ও লোডশেডিং নিরসনে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির ‘দাবি পক্ষ’

যবিপ্রবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন

দড়াটানার নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বাসি খাবারের রমরমা ব্যবসা!

অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্ত্রী ও স্বজনরা পুলিশ হেফাজতে

বেনাপোল সীমান্তে ভারতীয় পর্যটকের করুণ মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *